শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জয় নিগারের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি
সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১১ ব্যক্তির হাতে গত রোববার ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ তুলে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদের মধ্যে আছেন বাংলাদেশের নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।
শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড জিতে উচ্ছসিত নিগার। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ নারী দল।
তাই সেখান থেকে এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানান নিগার।
তিনি বলেন, ‘ আসালামু আলাইকুম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃৃক আয়োজিত শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে আমাকে মনোনীত করায় আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক গর্বের বিষয়, যা আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।’
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাছাই পর্ব টপকে যেতে পারলেই মূল পর্বে খেলবে বাংলাদেশ।
বাছাই পর্বে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। সেখানে তাদের প্রতিপক্ষ- আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। পরদিনই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। আর ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপে আছে- জিম্বাবুয়ে, থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











